Subscribe in a reader GAN KOBITA NATOK

Saturday, 9 January 2021

অপেক্ষা (OPEKKHA)


অপেক্ষা (OPEKKHA)


 আজ আমার গল্প বলার শেষ দিন ।

জানলা খুলে রেখেছিলাম

সে কাহিনীর সুগন্ধ আসবে বলে ...

আজ তার পাল্লাদুটিও বন্ধ হয়ে যাবে ।

আর মাত্র কয়েক লহমা বাকি 


তুমি আসবে না ?

সেই কাহিনীকে জাদু-হাতে ছুঁয়ে দেবার জন্য

শেষবারটির মতো? 


সেই অপেক্ষায় কতো জন্ম কেটে গেলো 

তোমার পায়ের চিহ্ন আজো পড়লো না

এই ভরদুপুরের তপ্ত বালুর ওপর ----


তাই গল্প বলার শেষ দিনেও 

অপেক্ষার নেই শেষ...



Sunday, 20 September 2020

অমরত্ব

আমি জানতাম, তুমি
অমৃত পান করেছিলে,
তিলে তিলে, দিনের পর
দিন ...
তাই চাইলেও তোমার
মৃত্যু নেই ।
কিন্তু যা জানতাম না,
তা হল এই, যে
আমার ভাগের বিষটুকু
মেশানো ছিল ঐ অমৃতে।
তাই
আমাকে তোমার দেওয়া
এই অমরত্বে
এত যন্ত্রণা ...এত ক্লেশ।



Comments

Srirupa Lahiri
 shared a memory.

osSteptooutleSpmabSefroS 18nsoi aoredetd n3lSd:0r1f PrMma
 
Shared with Public
Public
SntlSpepontenmsodntboreaentnore 18l,m S2dtms018t
 
জয় মা ।
Image may contain: 1 person
Like