ফুলটি আমি তুলিনি আদৌ খোপায় পরব বলে
চোখেতে এটেছি পুরু সানগ্লাস কাজলের দাগ তুলে ..]]]
উড়ে যাবো তোর ডানাতে ভর করে
পাখি তুই কেমন আছিস পিঞ্জরে ?
ভালো নেই, ভালো নেই রে সখী,
কেবলি উড়তে যে মন চায়
ছিলাম নীলাকাশে এক পাখি
আজ গরাদের ওপারে দিন যায়
কাঁটা
‘ তুই যদি হোস্ ভালমানুষের পো,
কাঁটাখান খেয়ে মাছখান আমার জন্যে থো’
একথাটা কি আমি তোমায় বলতে পারি?
বলতে পারি ,
‘গোলাপের কাঁটাটুকু বুকে রেখে ফুলটি আমায় দাও’?
জানিনা।
সারাজীবন কাঁটার ঘায়ে হৃদয়
অশ্রু হয়ে রক্ত ঝরিয়ে গেছে ----
ছায়ার স্বপ্ন বুকে টেনে রৌদ্রের তাপ শুকিয়ে দিয়েছে ঘাম, -----
আপাতত এই জন্মের দিব্বি খেয়ে
জীবনজোড়া যতেক কাঁটা একাই বুকে নিলাম।
গলাবন্ধের দাগ
খিদে
বিদায় (BIDAY)
একবারো না ! একবারো না!
তোমার সাথে করবো না আর দেখা !
আজ সিঁড়িটার শেষ ধাপে পা
আজকে আমি যাচ্ছি চলে একা ....
একবারো না ! একবারো না!
হাতছানিতে দেবো না আর সাড়া !
আজ সিঁড়িটার শেষ ধাপে পা