Subscribe in a reader GAN KOBITA NATOK

Friday, 21 July 2017

চাঁদ (CHAND)


চাঁদ  (CHAND)

'আমি একদিন খুব শিগগির 
চাঁদকে বাড়িতে নিমন্ত্রণ করব'----

এই কথা ভেবে ভেবে 
কাটিয়ে দিলাম অনেকগুলো
অমাবস্যার রাত...।

আর একদিন

তারাদের মজলিসে 
হারিয়ে যেতে যেতে 
অঙ্গে জড়িয়ে নিলাম
তারাদের চুমকি-গাঁথা
সমস্ত  আকাশ ।।

Monday, 10 July 2017

ডানা (DANA)




         

   ডানা      

        

 সমুদ্র তো আছেই কাছে
 তীরে  বসে ঘর গড়ি ----
ওড়ার ডানা কবেই আমায়
দিয়ে গেছে এক পরী ।

একটি মোতির আভায় দুচোখ
রঙ্গিন হয়ে আছে-----
নেশায় বিভোর এ মন আমার,
আকাশ কোলের কাছে।

এবার শুধুই জীবন নিয়ে
ভাঙা - গড়ার খেলা,
অথির পাখায় ভর করে আজ
শুধুই ওড়ার  পালা ।

Saturday, 1 July 2017

অবুঝ মন (AWBUJH MON)


অবুঝ মন

বৃষ্টি ঝরছে
অঝোর তোমার কথা,
আকুল তোমার স্মৃতি
অকূল তোমার মন---- 

একেলা শিথানে
অবুঝ অশ্রুজল
ব্যথার সোহাগ ঘিরে 
অপলক এ জীবন ।।

মিছিমিছি (MICHIMICHI)



প্রেম যদি থেমে থাকে
দুচোখের পলকের নীচে ---
অধর যে হাসি হেসেছিল
 চিরদিন রবে  কি তা মিছে?

Sunday, 25 June 2017

জগন্নাথ ( JAGANNATH)


জগন্নাথ ( JAGANNATH

অবারিত আজ আষাঢ় ...
মেঘের গরজন ও নয় 
রথচক্রের ঘর্ষণ

কোথায়  চলেছে 
ওই বিশাল রজ্জুবাহিত
পথপৃষ্ঠ - চালিত
মহাযান?

কারো অভিসার-পথে
বিছানো রয়েছে 
অনাবিল প্রেম

সর্বনাশের আখরে রচিত 
সেই প্রেম-লিপিকা
সংকেত বহন করে
সেই অনির্দেশের 

এসো ভয়ঙ্কর , 
সেই শেষের পথে 
আমি নিয়ে চলি তোমায়
যেখানে পরম মরণ
দুহাত বাড়িয়ে 
আছে অপেক্ষায় -----

Wednesday, 21 June 2017

টিয়া (TIYA)


টিয়া (TIYA)

সোনার শিকল ভেঙে
 টিয়া পাখি গেছে উড়ে ----

সাধের টিয়া পাখি গেছে উড়ে ---- 

চোখের জলে ঝাপসা বন 
কান্না - ভেজা আলতো মন 

যতো এগোই, 
ততই হেসে
পালায় গহীন দূরে ।।

Saturday, 17 June 2017

হেঁসেল (HNESHEL)





হেঁসেল (HNESHEL)


আঁশবঁটি - শান, খুন্তির খেল্

জিও বাংলার সাবেক হেঁসেল !!!
জিরেমরিচের প্রাণকাড়া ঝাঁঝ
ভাতের হাঁড়ির গনগনে আঁচ !
থালা - বাটি - হাতা, কৌটো- বোয়েম,
মহাসমারোহে যন্ত্র কায়েম 

শাশুড়ি - মায়ের শাসন - নিদান, 
রসনা - লোভন যত উপাদান!

পানকৌটি ওঠো 'সে ডাঙায় !
চেনা রেসিপির কে কান ভাঙায়?
হারিয়েছো কিছু? খুঁজে কি পেলে?
পরম্পরার সাবেক হেঁসেলে ?

গাছকোমর আর সরষের তেল ----
জিও বাংলার সাবেক হেঁসেল !!!