Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 10 April 2018

বাঁক (BNAAK)


বাঁক (BNAAK)

একটি নদী যাচ্ছিল সাগরে  মিলতে
হঠাৎ কেন বাঁক ফিরল ?
গতজন্মের কোনও হাতছানি কি
তাকে পিছনে ফিরিয়ে আনল?

আমারও একটা গল্প ছিল
তোমায় বলব বলব করে 
দিন চলে গেল
আর বলাই হলোনা 

আজ সেই হারিয়ে যাওয়া
নদীর বাঁকে হয়তো
তা লেখা রয়েছে ...
পড়ে দেখার অনুরোধ
রেখে গেলাম। 

Monday, 9 April 2018

টুকরো - টাকরা (TUKROTAKRA}


টুকরো - টাকরা (TUKROTAKRA}

ছিলনা সে কোনও ভালোবাসার প্রদেশ
বরং সে ছিল এক পরদেশ 
যেখানে এক মূক এক বধির
নীরবে কথা কয়েছিল 
অন্তরালে ।
আজ সে কথাটুকু
তাদের স্মৃতি -র মণিকোঠায় 
ঝলকে উঠল...
এলো সকাল ,এলো চির জীবনের
চালচিত্র... সময়কে 
রঙ্গিন খামে মুড়ে ফেলে দিলো
সেই চিরন্তন ডাকবাক্সে ...।। 

Sunday, 25 March 2018

মুখ (MUKH)




মুখ 

সারাজীবন ধরে দেখেছি
বার বার একই সময়ে 
তার ভিন্ন অভিব্যক্তিময়
রাগ- হাসি-কান্নার মিছিল --- 

মাস গেছে, বছর ----
এবার যুগ পেরোতে চলল,
কখনও দেখিনি তার
একটির সাথে আর একটির মিল ।।



Wednesday, 21 March 2018

সে আছে (SHEY ACHHE)




সে আছে। 
হয়তো রূপে নয় , হয়তো অরূপে
হৃদয় -গহনে চুপে চুপে
স্মরণে, অশ্রুতে, দীপে্, ধূপে
একান্ত আমার মনের কাছে----
সে আছে।। 

Monday, 19 March 2018

মাটির পৃথিবীতে (MATIR PRITHIBITE)

আজ এসেছি সকালবেলা
নীল -সবুজের অবাক মেলা
জীবন দিয়ে জিতে -- 

স্বর্ণও নয় , স্বর্গও নয় , 
মাটির পৃথিবীতে 
বৃষ্টি ভেজা সুবাসটুকু 
হৃদয় ভরে নিতে ...


Thursday, 15 March 2018

রচনা (ROCHONA)


সকাল -বিকেল
তাই রচি---
মগজ নিয়ে
 হৃদয় দিয়ে 
তত্বকথার 
কচকচি ... 

Tuesday, 13 March 2018

মেঘ ( MEGH)

আজকে  যদি মেঘ করতো
মন - খারাপের ঝুলি নিয়ে 
পা মেলতেম পথে