Subscribe in a reader
GAN KOBITA NATOK
GAN KOBITA NATOK
Friday, 5 June 2020
শেষ তারা (SESH TARA)
শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল,
'আসছে জনম
জ্বলবো
তোর কপালে ' ...
Thursday, 4 June 2020
তোমায় ভেবে ভেবে (TOMAY BHEBE BHEBE)
তোমায় চেয়ে ভেবেছিলাম
না - পাওয়াটুকুই থাক্ ----
আরো ভালো সারাজীবন
তোমায় ভেবে ভেবে
মনের সাদা ক্যানভাসেতে
যে মুখখানি ভাসে----
সে মুখখানি ভুলতে চেয়ে
জনম কেটে যাক্।
Friday, 10 April 2020
গাছের পাতারা যদি গান হতে চায়,
হতে দাও ...
কবিতা হোক
গভীর শিকড়গুলি ।
Sunday, 8 March 2020
হোলি (HOLI)
অপমানের শিরোভূষণ
একটি দিনের রাণীর
অবহেলার দীর্ঘশ্বাসে
চরম অভিমানীর
চলি জীবন - পরিক্রমায়
বাধার পাথার সহে ...
রঙ দিয়োনা কানহাইয়া
নিঠুর - নিলাজ মোহে ----
Sunday, 1 March 2020
টান (taan)
দেয়াল গড়েছ মাঝখানে
ভালোবেসে
বিচ্ছেদ-রেখা টেনেছ
কাছেতে এসে
আমার ভুবনে
তোমার প্রবেশ নিষেধ
গণ্ডি টেনেছি
ঘোষিয়া চির -বিচ্ছেদ।
তোমায় -আমায়
মিলবো -না এই ভবে
চাইছি বিদায় ,
আসি হে বন্ধু তবে।
Tuesday, 18 February 2020
দাবানল (dabanol)
পাতাকে বলেছি "ঝরো''--
'এখনো সময় হয়নি আমার'
বলেছে পত্রালিকা,
'তাহলে জ্বলেই মরো ...
তোমার জন্যে আছে লেলিহান
ঘোর দাবানল - শিখা ।
Wednesday, 22 January 2020
প্রতীক্ষায় (PROTIKKHYAY)
প্রতীক্ষা
সারারাত ধরে স্বপ্নের মাঝে শুক্তি মুক্তাময়ী
সারাটি জীবন রাতঘুম চোখ
না- খোলার আশ্বাস
জলের ফোঁটার সাত - রঙে আঁকা
বিদগ্ধ ক্যানভাস
ছবির আদলে ফুটিয়ে তুলেছি
অনুক্ত ইতিহাস
সে বিবৃতি তোমাতে বিলীন হোক
তবু সে নিমেষ স্মৃতিপট জুড়ে অম্লান হলো কই?
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)