Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 23 August 2026

ভালোবাসি তাই ---

 



 bhalobashi tai


তোমায় ভালোবাসি তাই------
মনের কথা তোমায় জানাই

Wednesday, 15 July 2026

বিষকৌটো (VISHKOUTO)

 বিষকৌটো (VISHKOUTO)


রঙ- চঙে এক জাফরি - কাটা কৌটো ছিলো
সেদিন আকাশ শান্তিজলে ধৌত ছিলো .,,
জন্ম ছিলো শুভলগ্নে, জীবন ছিলো নির্ভেজাল,
আঁটোসাঁটো সেই পরিবার যৌথ ছিলো ।
সবার মনে অসীম সুখের সৌধ ছিলো।
এক সকালে জানতে পেলাম, কৌটোটা সেই ---
দেরাজখানা শূন্য়, খালি , কৌটো তো নেই!
জানতে পেলাম ,সে কৌটোতে গরল ছিলো ।
তাও তো তখন জীবন - রেখা সরল ছিলো
তাই প্রয়োজন ছিলো না তার সেসব দিনে,
স্বপ্ন দেখার দিন ছিলো সেই, কষ্ট বিনে ।
ভাবিনি তো আজ তাহারে স্মরণ করে
অঝোর ধারে কাঁদতে হবে পথের 'পরে
একলা বসে আজকে জীবন -নদীর তীরে
হারিয়ে- যাওয়া বিষকৌটো চাইবো ফিরে ।

তোমায় ভালো বাসি ইনডাকশন

 তোমায় ভালো বাসি


আমাদের ভালোবাসা
জীবনের নব আশা
উদরের পূর্তি
বাহবা কী ফুর্তি !!

 


 


ভালোবাসা একেই বলে?

 শুনছি নাকি ভালোবাসা একেই বলে?

বরফশীতল মানস নাকি এতেই গলে?

Tuesday, 14 July 2026

ভালোবাসি তোমায় তাই














এই ভাঙা সংসারে.....

ভালোবাসি তোমায় তাই

ফিরে ফিরেই আসতে চাই 

এই জীবনের পারে

JOL ( জল )

 

Friday, 27 September 2024


জল (JOL)

জল

জল চাইছি এক গেলাস,

একটি গেলাস জল চাই

অন্য় কোনো পানীয় চাইনে

বিশুদ্ধ জল....জল নাই ? 


আকন্ঠ এই তৃষার মাঝে

দিচ্ছ কেন শেরি-শ্য়াম্পেন?

আমি যা চাই বোঝেন নাকি ? 

একটি গেলাস জল আনবেন !!!







প্রবল তৃষায় জল খুঁজছি

 চোখের পাতা ভিজে যে তাই

একটি গেলাস জল চেয়েছি

জলের কোনো বিকল্প নাই।


RONDHON



                              RONDHON

  •  AMADER BHALOBASA, 
  • JIBONER NOBO ASHA,
  •  MONMOTO RONDHON
  •  ELO INDUCTION

Monday, 30 March 2026

INDUCTION

ইনডাকশন

এলো ইনডাকশন , গ্যাস হীন রন্ধন

অতিশয় মজাদার দিনরাত্রির আহার

কালোপানা কুকটপ , যেন তেল চপচপ

রান্না মন পসন্দ , মসলা গুলবদন

সাবেকির বাসনের, রসনার শাসনের

জরুরত নেই আর গ্যাসের সে রান্নার

চারকোনা ভোজাসন, এই ইনডাকশন

হালফিল রেসিপির দেশীর বা বিদেশীর

গ্যাসের বিদায় গীতি , গাইছে গ্যাসের ইতি ।

Wednesday, 16 April 2025

আপেল (APPLE)

                         আপেল - বাহার

 
          আপেল দিলাম উপহার
টুকটুকে লাল, সদা-বাহার
সুস্বাদেতে ভরুক জীবন,
সুন্দর হোক ছন্দ তার ।।





Friday, 27 September 2024

জল (JOL)


জল

জল চাইছি এক গেলাস,

একটি গেলাস জল চাই

অন্য় কোনো পানীয় চাইনে

বিশুদ্ধ জল....জল নাই ? 


আকন্ঠ এই তৃষার মাঝে

দিচ্ছ কেন শেরি-শ্য়াম্পেন?

আমি যা চাই বোঝেন নাকি ? 
একটি গেলাস জল আনবেন !!!






প্রবল তৃষায় জল খুঁজছি

 চোখের পাতা ভিজে যে তাই

একটি গেলাস জল চেয়েছি

জলের কোনো বিকল্প নাই।







Saturday, 13 January 2024

ইচ্ছা

ইচ্ছা

গল্প করতে চাই
তোমার  সঙ্গে
গল্প করতে চাই,,,

কিসের গল্প ? রাজারাণীর?
সুখের? দুখের ?
ওঠাপড়ার ? ভাঙাগড়ার ?
জানিনা তো?

শুধু জানি--------
গল্প করতে চাই
তোমার  সঙ্গে
গল্প করতে চাই,,,



Friday, 19 May 2023

খাঁচা (KHNACHA)

 এক খাঁচা পাখি ছিল,

পুষেছিলাম , দানাপানি দিয়ে,

দিনে রাতে ওদের কলকাকলি

মেটাতো আমার ওড়বার সাধ

সুদূর নীল আসমানে ।

ওদের ডানার ঝাপটানিতে

আরো জানান দিতো আমার স্থবিরতা

আমার খোলা খাঁচাতে

আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !

তাই খুলে দিলাম  খাঁচা ,

উড়ে গেল যতেক শতেক পাখি

রইল পড়ে একলা  খাঁচা টুকু

দুহাত মেলে 

আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়


Saturday, 6 May 2023

মরণ (MAWRON)

 
মরণ (MAWRON)




মরণ যখন ডাকে 
চাঁদের গায়ে মেঘের চাদর 
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে । 


তোমায় দেখতে চেয়ে
একলা চলার পথটি ধরে 
চলছি জীবন সাঙ্গ করে
সিদূরকাঠির বৃন্ত 'পরে
সীমন্ত - পথ বেয়ে ।









            

Saturday, 18 February 2023

দাবানল

 পাতাকে বলেছি ' ঝরো '...

' এখনো সময় হয়নি আমার  

 বলেছে পত্রালিকা ।

'তাহলে জ্বলেই মরো,

তোমার জন্য আছে লেলিহান

ঘোর দাবানল - শিখা !'

Thursday, 16 February 2023

 আমি চশমা-ছাড়া চোখে

আকাশ -পাতাল খুঁজেছিলাম তোকে ।।

পেলাম যখন খুঁজে

তখন দুচোখ বুজে

হারিয়ে গেলি স্বপ্ন - মায়া -লোকে ।।



Monday, 23 January 2023

প্রতিবসন্ত

 অন্তিম বসন্তের মাদক হাতছানিতে তারা কিন্তু সবাই ছিলনা শামিল .

দখিন হাওয়াকে তারা স্বাগত জানালেও

সেটুকু ছিল অতি সন্তর্পণে সীমায়িত কোনো রাগিণীর মূর্ছনায় !

সেখানে দৈবী ছন্দের ছিলনা কোনও প্রতিফলন ।

সুর ছিল কি ? তা ছিল ---কিন্তু সে আরো কোনো সুরলোকের আমানত হিসাবে...

সেটুকু পাথেয় করে তারা এগিয়ে গেছে

আগামী বসন্তের অদেখা ফুলবীথির পদপ্রান্তে ।

Saturday, 31 December 2022

নিউ ইয়ার ( New Year)

 ক্রিসমাস নিউ ইয়ার, শ্যাম্পেন নাকি বিয়ার ?

বছরের  শেষ দিন , প্রাণ খুলে মজা নিন !

Wednesday, 20 July 2022

সন্ধান

 তোমাদের ঐ খিড়কি দোরের ধারে

কী এক মূর্তি দেখেছিলাম

সেদিন থেকে সারাজনম 


সেই মূরতি চলছি খুঁজে

বেহেস্ত-জাহান্নম...

বেহেস্ত-জাহান্নম ...