Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 10 September 2017

নীল আয়না (NEEL AYNA)


নীল আয়না


তুমি আয়নায় কাকে দেখো?
যাকে কোনোদিন কল্পনায়
বা স্বপ্নে
মনের মাঝে কোন স্থানই দাওনি?

এতদিন চিন্তার চোরাস্রোত বেয়ে
সে কখনো আশ্রয় চায়নি এই মনে
তাহলে আয়নার প্রতিবিম্ব হয়ে
আজ সে কেন এলো
রাতের ঘুম কেড়ে নিতে?

কেন আয়নার দিকে চেয়ে
তুমি হাসলে সে কাঁদে
তোমার চোখে জল দেখা দিলে
তার চোখ ওঠে হেসে?

তাহলে ওই আয়নাটাই
তোমার পরম শত্রুকে
বুকে ধরে লালন করেছে এতকাল?

চোখে-ঠোঁটে বিষ নিয়ে
সে তোমার  হৃদয়কে করেছে মৃতপ্রায়
আজ তোমার ভাবনায় সেই বিষ

          নীল......

Tuesday, 5 September 2017

চোখ (CHOKH)

চোখের ভাষা পড়তে শেখো
ভালোবাসার বাসা ===
এতেই মরণ, এতেই জীবন
এতেই কাঁদা- হাসা ।।

Friday, 25 August 2017

ডরাই (DORAI)



ডরাই 

বড় ডরাই 
সেই পাতা-শির-শির
বকুল বীথির পথ -----
মনে হয় এখনো তুমি আমার 
পাশে-পাশেই আছো -----

বড় ডরাই
সরোবরের নিটোল জলে
চাঁদের ছায়াছবি ----
মনে হয়, তুমি আজো 
আমার চোখে
অপলকে  চেয়ে -------


বড় ডরাই
ঐ মোরাম-পাতা পথে 
বুকের মধ্যে ঢেঁকির পাড় ----
মনে হয় আমার দুহাত তোমার হাতে 
তেমনি ধরা আছে !


Wednesday, 16 August 2017

বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)




বৃষ্টিসুবাস (BRISHTISUBASH)

আমি অন্ধকারে একা 
অনুভবের দেশে
তুমি বন্ধ্যা ভূমির অন্তরে 
নীরবে অশ্রু ঝরিয়ে যাও। 

নৈঃশব্দে্র শেষের প্রহর গুণে 
ভোরের আলোর সন্ধিক্ষণে 
নদীর বুকে  আশার নৌকা বাও। 

Saturday, 5 August 2017

ঝিলম (JHEELAM)

                                 


                                                 ঝিলম 

আমি যেদিন হলাম 
তোমার স্রোতস্বিনী ঝিলম
সেদিন থেকে তোমারি পথ 
নিজেই বেছে নিলাম।









Saturday, 29 July 2017

খেলা (KHELA)


খেলা (KHELA)

পেয়ে হারানো, হারিয়ে পাওয়া ,
জনম- খেয়ার নৌকো বাওয়া,
এই আমাদের চিরকালের
লুকোচুরির খেলা ...

মেঘের আদর জড়িয়ে মনে
ডাক দিয়েছি সঙ্গোপনে
এসো আমার খেলার বনে
আজকে সকালবেলা ।।

Friday, 28 July 2017

পুতুল (PUTUL)


পুতুল 


কাচের পুতুল যখন ভেঙে গেল----
ভাবলাম আর পুতুল খেলবো না ...
ডানাতে ভর করে প্রজাপতি
ভোরের আলোয় চোখ মেলবো না ।