তোমার চোখে চোখ রেখে সেই যে কবে একদিন তোমার প্রতিশ্রুতি রাখবো বলেছিলাম --- আজ পারলাম না তাকে ভুলে যেতে তাই ছায়া - মাখা ওই পথে তোমার পায়ের চিহ্ন আমাকে আরও এগিয়ে দিল সেই কথা-রাখার উপত্যকায় ---
আজ জীবনের শেষদিনে পৃথিবী ছেড়ে চলে যাবার আগে এক থালা মিষ্টি খেয়ে যাবো যাতে ঐ সন্দেশ - টুকুর জন্য
আবার ফিরে আসতে না হয় ।।
একটি নীলাম্বরী শাড়ি আলমারির এক কোণে মানিনীর মতো পড়ে আছে তাকে আজ অঙ্গে জড়িয়ে নিয়ে বহু - যুগ আগেকার সেই বিয়ের কনের মতো সেজে সকলকে 'টা-টা গুডবাই ' বলে চলে যাবো পৃথিবী ছেড়ে ।।