Saturday, 1 December 2018
Sunday, 25 November 2018
বন্ধু (BONDHU)
বন্ধু (BONDHU)
বন্ধুর পথে, বন্ধুর কাছে
সহজে যায় না যাওয়া,
দুচোখের জলে যে বান ডেকেছে
সে নদীতে তরী বাওয়া
Friday, 23 November 2018
মরণ (MAWRON)
মরণ (MAWRON)
মরণ যখন ডাকে
চাঁদের গায়ে মেঘের চাদর
বৃষ্টি ভেজা সুখের আদর
এসব ভুলে পথের নেশায়
জীবন কদম রাখে ।
Wednesday, 21 November 2018
চেনামুখ (CHENAMUKH)
চেনামুখ (CHENAMUKH)
এখন তুমি অন্য নামে আছো
অন্য বেশে সাজো
ভাবছ না কি আমি তোমায়
চিনতে পারছি না?
তুমি তোমার অবাক মুখে
যতই থাকো সুখে
ভেবো নাকো,--- এবার আমি
মোটেই হারছি না।
চলার পথে (CHAWLAR POTHE)
চলার পথে (CHAWLAR POTHE)
ঝড় আসে, ঝড় থামে ----
ইমারত, কুঁড়েঘর সব সমান ,
আলো- আলো নিস্তব্ধ পথে
চলার পায়ে-পায়ে।
জলের দাগ, পাথরের ক্ষত ,
কাঁটার যন্ত্রণা মেশে ---
তা' বলে কি থেমে যাবে মনে
মুখর পায়েলের ডাক ?
চলে চরণ, চলেছে মন,
কোন ্ পথে তাও জানা নেই --
তবুও চলা ---তবু অপেক্ষা
ছায়াবৃত সেই তরুতলের -----
Saturday, 10 November 2018
জানি (JANI)
জানি।
বুঝিও সবি।
এতখানি বয়স হল যে!
চুল পাকিয়ে, দাঁত পড়িয়ে
যাবার দরজায় দাঁড়িয়ে
শুধু একবার বলে যাই
আসলে
তোমায় ছেড়ে যেতে
মন চায় না।
দেখা (DEKHA)
দেখা
আমার চোখে চশমা ছিল অনেকদিন
চশমা দিয়ে তোমায় দেখেছিলাম
শেষের বারে আজকে খালি চোখে
যাবার আগে তোমায় দেখে নিলাম।
Subscribe to:
Comments (Atom)
