আমি চশমা-ছাড়া চোখে
আকাশ -পাতাল খুঁজেছিলাম তোকে ।।
পেলাম যখন খুঁজে
তখন দুচোখ বুজে
হারিয়ে গেলি স্বপ্ন - মায়া -লোকে ।।
অন্তিম বসন্তের মাদক হাতছানিতে তারা কিন্তু সবাই ছিলনা শামিল .
দখিন হাওয়াকে তারা স্বাগত জানালেও
সেটুকু ছিল অতি সন্তর্পণে সীমায়িত কোনো রাগিণীর মূর্ছনায় !
সেখানে দৈবী ছন্দের ছিলনা কোনও প্রতিফলন ।
সুর ছিল কি ? তা ছিল ---কিন্তু সে আরো কোনো সুরলোকের আমানত হিসাবে...
সেটুকু পাথেয় করে তারা এগিয়ে গেছে
আগামী বসন্তের অদেখা ফুলবীথির পদপ্রান্তে ।
তোমাদের ঐ খিড়কি দোরের ধারে
কী এক মূর্তি দেখেছিলাম
সেদিন থেকে সারাজনম
সেই মূরতি চলছি খুঁজে
বেহেস্ত-জাহান্নম...
বেহেস্ত-জাহান্নম ...
উড়ে যাবো তোর ডানাতে ভর করে
পাখি তুই কেমন আছিস পিঞ্জরে ?
ভালো নেই, ভালো নেই রে সখী,
কেবলি উড়তে যে মন চায়
ছিলাম নীলাকাশে এক পাখি
আজ গরাদের ওপারে দিন যায়