Subscribe in a reader
GAN KOBITA NATOK
GAN KOBITA NATOK
Thursday, 30 November 2017
তারা ( TAARA)
শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল 'আসছে জনম
জ্বলব তোর কপালে।'
Wednesday, 29 November 2017
ইচ্ছে -ডানা (ICCHE_DAANA)
ইচ্ছে -ডানায় ভর করেছি
চাইনা এ রাত সকাল হোক
কোথায় গেলে ফিরে পাবো
স্বপ্ন দেখার সেই দুচোখ ?
Tuesday, 28 November 2017
বাঁশি (BNAASHI)
কোনও এক বাঁশির সুরে সুরে
দূর দূরান্তে হারিয়ে যাও
মনে হয় কোথাও
এজন্মে দেখা হল না আর
তোমায় - আমায় ...।
শেষ হলেই কি আর শেষ হয়?
তার মধ্যে আছে শুরুর সংকেত
একথা মনে করতে তবে
এত কিসের ভয় ?
তোমার মুখ ( TOMAR MUKH)
আমি কখনও দেখিনি তোমায়
দেখেছি শুধু এক সাদা ক্যানভাস
আজ ওই ক্যানভাসে
আমি এঁকেছি তোমার মুখ ...
Sunday, 26 November 2017
চিরদিন (CHIRODIN)
চিরদিন (CHIRODIN)
অন্তরে শুধু ব্যবধান কয়েকটি চিন্তাসূত্রের ।
যেভাবে দেখে এসেছি এতকাল
আজ কি তাকে বিদায় দেবার
সময় সমাগত?
এতদিন ছিলে কতরূপে
কাল তাহাদের সকলকেই
দিয়ে এসেছি বিসর্জনের জলে
এবার শুধুই অন্ধকারে
একা জাল বোনা ...।
এবার কি আরও এক
একাকী হৃদয়
আমাকে সন্ধান করে ফিরে
সহসা নিজেরই মধ্যে
খুঁজে পেলে চিরদিনে?
পটভূমি (POTOBHUMI)
কেন এমন হয় ?
চারিদিকের ধূসর পটভূমি
সবুজ রঙে রঙ্গিয়ে দিতে
সারাজীবন লাগলোই নাহয় !!
Saturday, 25 November 2017
ছন্দ (CHHONDO)
হয়তো আবার কোনদিন যাবো
ওই পথটুকু বেয়ে ...
যেখানে চলার ছন্দ ফুলের
পাপড়িতে আছে ছেয়ে ।
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)