Subscribe in a reader GAN KOBITA NATOK

Thursday, 31 May 2018

আগমনী (AGOMONI)

      
আগমনী (AGOMONI)


ছিল একা কাশ, একলা আকাশ ---
             এলে তুমি, সাজল মনভূমি । 

Saturday, 26 May 2018

শিশুরা (SHISHURA)

পৃথিবীর যত শিশু যেন থাকে সুখে
দিনশেষে দুটি ভাত যেন তোলে  মুখে । 

Wednesday, 23 May 2018

খেলা (KHELA)

খেলা (KHELA)
তুমি নিঃশব্দে ফুটে ওঠো আলোর জ্যোৎস্নায় 
আমি অন্ধকারের পাখি হয়ে 
তোমার বুকে বাঁধি বাসা।
তোমার সঙ্গে  প্রতিদিনের এই খেলায়
হাসির শব্দে রাত্রি জেগে ওঠে ।
ভোর হলে সেই আঁধারের পাখি
    যায় মিলিয়ে
মেঘের মাঝে আলোর ঝিলিক
ঠোঁটে নিয়ে।

তুমি তখনো বসে বসে
ডাকো আমায় একা - একা
'খেলবি আয়' --- 

Wednesday, 2 May 2018

দূর (DUR)

 


তুমি নাকি অনেক দূরে থাকো? 
তোমার নাকি হদিস মেলাই ভার? 
তাহলে আর কেমন করে 
আমার চৌকাঠের 'পরে 
প্রজাপতি মেলে পাখনা তার?

Tuesday, 1 May 2018

নীল নিমন্ত্রণ ( NEEL NIMONTRON)

 

নীল নিমন্ত্রণ 

জানালার ওপারে প্রতীক্ষা যার 
দুচোখের অশ্রু কি শুধু 
না পাওয়ার বেদনার?

সেই হাসিটুকু যখন লুকায়
বিষ-নীল মেঘ-অঞ্চলে
তখন কোন বাধা না মেনে
স্খলিত পায়ে এলে চলে।

মৃত্যু এত কি সহজ ছিল
অঘোর ঘুমের মায়াজালে ---
স্বপ্নের রঙে রাঙা আঁখি
বেদনা লিখেছে  অন্তরালে ... 

Monday, 30 April 2018

ক্যাকটাস - কাঁটা (CACTUS-KNATA)



ক্যাকটাস - কাঁটা (CACTUS-KNATA)

ভুলে গিয়েছ যে  তুমি 
সে কথা আমি ভুলিনি । 
আমার দুয়ারে ক্যাকটাস - কাঁটা 
পেরিয়ে তোমার ভালোবাসা
চৌকাঠে রুধির- ধারা বয়
চোখ সেই  অসম্ভবের প্রতীক্ষায় 
শূন্যের পানে চেয়ে রয় । 

Sunday, 29 April 2018

বুমেরাং (BOOMERANG)



বুমেরাং (BOOMERANG)

   ঘাটের পথটি বড়ই পিছল ----
তোমার তাতে কি?
তুমি তো যাবেনা সে পথ দিয়ে
কাঁটা- শোভিত সেই বনবীথি!
বড়ই ভালো বেসেছিলে 
সেইসব দিন রাত্রি ----
তাই স্মৃতি -সৌধ চূড়ায়
তার সুবাস জীবন্ত হয়ে 
আজো ফিরে আসবার
নিভৃত বিবর খোঁজে ...
তুমি শুধু মুখ ফিরিয়ে বল
যে ইতিহাস আমি গড়িনি
তা ফিরে এলো কি এলোনা
আমার তাতে কি??