Thursday, 19 November 2026
Tuesday, 17 November 2026
সাথী (SAATHI)
সাথী
তুমি কি এই দীঘল পথে একলা হাঁটো ?
নাকি অন্য কেউ হাতটি ধরে রাখে ?
কেউ কথা কয় মনের ভিতর?
বিজন দিনে সঙ্গে – সাথে থাকে?
See less
গল্প (GOLPO)
গল্প
তুমি গল্প বলেছিলে জীবন নিংড়ে সেসব
গোলাপ কাঁটার গালিচায় ঢাকা পথ
বালুময় অগাধ তৃষ্ণার নোনাজল
নীল গাছ, তীব্র মারণ হলাহল
নিথর মর্মর খচিত দেওয়ালে
ছবি গাঁথা আছে সেইসব----
আমি চাইলেও তাদের
মুছতে পারবোনা কখনও
কারণ তারা জুড়ে আছে
জীবনে- জীবন
আমার তোমার সবাকার
আজো তাই গল্প হয়নি শেষ ---
Subscribe to:
Posts (Atom)