Subscribe in a reader GAN KOBITA NATOK: গল্প (GOLPO)

Tuesday, 17 November 2026

গল্প (GOLPO)

 গল্প

তুমি গল্প বলেছিলে জীবন নিংড়ে সেসব
গোলাপ কাঁটার গালিচায় ঢাকা পথ
বালুময় অগাধ তৃষ্ণার নোনাজল
নীল গাছ, তীব্র মারণ হলাহল
নিথর মর্মর খচিত দেওয়ালে
ছবি গাঁথা আছে সেইসব----
আমি চাইলেও তাদের
মুছতে পারবোনা কখনও
কারণ তারা জুড়ে আছে
জীবনে- জীবন
আমার তোমার সবাকার
আজো তাই গল্প হয়নি শেষ ---

No comments:

Post a Comment