Subscribe in a reader GAN KOBITA NATOK

Tuesday, 4 October 2016

জাল JAAL


জাল JAAL

তুমি আমার জীবনের বৃত্তে
অন্ধকারে জাল বুনে চলেছো ক্রমাগত 
আলোয় ঝিল্ -মিল্ করে ওঠে সেই জাল 
ভোরের শিশিরবিন্দু বুকে নিয়ে। 

আসল দুঃখের কথাটা কি জানো?

আমি অঙ্কে বেবাক কাঁচা বলে 
আরেকটা জাল আমার বোনার সাধ্য নেই
শুধু আছে আলো- ঝলমল সকাল ,
                জাল
আর শিশির- স্নিগ্ধ ভোরের প্রতিশ্রুতি ।। 

গলাবন্ধের দাগ GOLABONDHER DAAG

তোমার পোষা সারমেয়
গলায় দ্যাখো গলাবন্ধের দাগ 
সে যেখানে যায় ,
তোমার হাতে থাকে তার 
লাগাম-টানার রাশ 

ওই লাগামই কি 
তোমাকে তার 
ভালোবাসার লক্ষ্মণরেখা?

কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।। 

Saturday, 1 October 2016

রঙ RONG

আমি তোমায় শুভক্ষণে দেখেছিলাম
চিরজীবন তেমন দেখতে চাই  ----
তোমার ওই রামধনু - রঙ ময়ূর -পাখায়
আমার এ মন প্রেম দিয়ে সাজাই। 

Saturday, 24 September 2016

প্রেম PREM

আমি একদিন
তোমার বুকে মাথা রেখে
কাঁদবো অনেকক্ষণ । 
তোমায় দিয়ে চলে যাবো
সমস্ত জীবন ।।

আনন্দ ANONDO

তোমায় হঠাৎ দেখতে পেলাম
বাতায়ন জুড়ে আলোর খেলা
তুমি আছো তাই আছে আনন্দ 
জীবনের এই সায়ন- বেলা।

Thursday, 8 September 2016

বিষকন্যা VISHKANYA


বিষকন্যা VISHKANYA

বিষকন্যা, চোখ মেলোনা এমন অসময়ে 
পৃথিবীর মাটি এখনও তরল, উষ্ণ ---
বিপদ জানেনা সে...।। 

তোমার নীল নিশ্বাসে
তার অঙ্গ দিওনা ভরে !

আর কিছুদিন তাকে হাসতে দাও
ফুলের কাছে, পাতার কাছে
তার যে কথা দেওয়া আছে

নদীর জলে সে হবে সুস্নাতা
এমনও  তো কথা ছিল

তাহলে কেন এ অসময়ে পত্রপুষ্পের 
কলি থেকে নিয়ে যাও
নির্যাসটুকু হরণ করে?

জীবনে জীবন দাও, মধুরে মধুর
তোমার নিশ্বাসে থাক
অমৃতের ঘ্রাণ ---
যা প্রেম কে 
আরও সুন্দর করে ----

করে পৃথিবীর হাসি 
আর ছন্দময় -----





Tuesday, 6 September 2016

ছায়াপথ CHHAYAPAWTH


ছায়াপথ  CHHAYAPAWTH

তোমার তো ধুলোমুঠি
 সোনামুঠি হয় ----
আমার যে অন্ধকারে 
ছায়াও মিলিয়ে যায় ।

আমার বাগানে ফোটে 
ফুল নয় , কাঁটা ----
পুষ্প - বিছানো পথে 
সে তোমারি হাঁটা ।

পাখির কাকলি শুনে
তুমি ওঠো জেগে
স্বপ্ন - পরাগ - মধু
দুচোখেতে লেগে ---

আমি থাকি বেদনার 
ছায়াপথ -'পরে
জীবনের মায়াময়
ছবি যায় সরে।