Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 20 September 2020

অমরত্ব

আমি জানতাম, তুমি
অমৃত পান করেছিলে,
তিলে তিলে, দিনের পর
দিন ...
তাই চাইলেও তোমার
মৃত্যু নেই ।
কিন্তু যা জানতাম না,
তা হল এই, যে
আমার ভাগের বিষটুকু
মেশানো ছিল ঐ অমৃতে।
তাই
আমাকে তোমার দেওয়া
এই অমরত্বে
এত যন্ত্রণা ...এত ক্লেশ।



Comments

Srirupa Lahiri
 shared a memory.

osSteptooutleSpmabSefroS 18nsoi aoredetd n3lSd:0r1f PrMma
 
Shared with Public
Public
SntlSpepontenmsodntboreaentnore 18l,m S2dtms018t
 
জয় মা ।
Image may contain: 1 person
Like

Saturday, 19 September 2020

 বেনারসি BENARASI


মা
তোমার সেই পাটভাঙা বেনারসিখানা,
কালো জমির ওপর সাচ্চা রূপোলী জরির কলকা,
কোনদিন পরতে দাওনি আমায়-------
আমি রাতের আকাশ চেয়ে চেয়ে দেখি,...।
আজ আকাশটা সেই বেনারসি চুরি করে
সেজেছে কনের সাজে...
তোমার সেই পাটভাঙা বেনারসি পরে
কপালে চন্দন-চাঁদ,মধু -বসন্তের ওড়না-
স্বয়ংবরা আকাশ-বধূ
ছায়াপথ-রথে উড্ডীন
কোন্ দয়িতের কণ্ঠে দেবার বরমাল্য হাতে?

Wednesday, 16 September 2020

হিজিবিজি (HIJIBIJI)

  হিজিবিজি লিখছি বসে তোমায় মনে করে

ভেতর থেকে বেজায় কষে খিল দিয়েছি দোরে ।


কালকে যখন সকাল হবে রাত্রি হলে শেষ ,

বলব," এবার যাচ্ছি তবে সত্যি নিরুদ্দেশ।"


Thursday, 2 July 2020

শরশয্যা (SHOROSHOJYA) by Sri Ranesh Lahiri

শরশয্যা

ভীষ্মের শরশয্যায় শুয়ে আছি দানবীয় ধরায়
যত ভাবি মুক্তির দিকে এগোচ্ছি
এক ধাঁধা জালে বাঁধা পড়ে যাই 
চারিদিকে অন্ধকার, ভালো লাগে না কিছুই,
ভালো লাগে না সাহিত্য, সংসার, বন্ধু-বান্ধব
বা ফেসবুক - হোয়াটসঅ্যাপ -এর কচকচানি
তবু চোখ চেয়ে থাকি, --- সুদিন আসবে, 
আমি বেশ মনোযোগ দিয়ে কবিতা লিখবো 
কামিনী - রজনীগন্ধার ঘ্রাণ নেবো
শুনব রবীন্দ্র - নজরুল - অতুলপ্রসাদ 
রোজই ভাবি উতরে যাবো পরীক্ষায়
পরক্ষণেই আর এক প্রশ্নপত্র আসে 
যার জন্য আদৌ তৈরি নই !

অবসাদে মন ক্লান্ত হয়ে যায়
শুনি নাকি যত বিষাদ কবিজীবনে আসে 
সৃষ্টি তত শুরু হয় উল্লাসে!
উদভ্রান্ত উদাস মন ভরে ওঠে
কল্পনা ও সৃজনে -----

শরশয্যা থেকে উঠে আসে মন 
অসীমের নীরব কল্পনাতে

Friday, 5 June 2020

আলপনা (ALPONA)




              কান্না দিয়ে ভেজানো আলপনাতে
           অজানা আখরে মনের বেদন লেখা ।

শেষ তারা (SESH TARA)








শেষ তারাটি নিভে যাবার কালে
বলে গেল,
'আসছে জনম
জ্বলবো তোর কপালে ' ...