Tuesday, 10 May 2022
Thursday, 14 April 2022
Sunday, 5 December 2021
বন্দী
উড়ে যাবো তোর ডানাতে ভর করে
পাখি তুই কেমন আছিস পিঞ্জরে ?
ভালো নেই, ভালো নেই রে সখী,
কেবলি উড়তে যে মন চায়
ছিলাম নীলাকাশে এক পাখি
আজ গরাদের ওপারে দিন যায়
Wednesday, 31 March 2021
কাঁটা (KNATA)
কাঁটা
‘ তুই যদি হোস্ ভালমানুষের পো,
কাঁটাখান খেয়ে মাছখান আমার জন্যে থো’
একথাটা কি আমি তোমায় বলতে পারি?
বলতে পারি ,
‘গোলাপের কাঁটাটুকু বুকে রেখে ফুলটি আমায় দাও’?
জানিনা।
সারাজীবন কাঁটার ঘায়ে হৃদয়
অশ্রু হয়ে রক্ত ঝরিয়ে গেছে ----
ছায়ার স্বপ্ন বুকে টেনে রৌদ্রের তাপ শুকিয়ে দিয়েছে ঘাম, -----
আপাতত এই জন্মের দিব্বি খেয়ে
জীবনজোড়া যতেক কাঁটা একাই বুকে নিলাম।
Tuesday, 30 March 2021
গলাবন্ধের দাগ (GOLABONDHER DAAG)
গলাবন্ধের দাগ
তোমার পোষা সারমেয়
গলায় দ্যাখো গলাবন্ধের দাগ
সে যেখানে যায় ,
তোমার হাতে থাকে তার
লাগাম-টানার রাশ
ওই লাগামই কি
তোমাকে তার
ভালোবাসার লক্ষ্মণরেখা?
কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।।
Monday, 22 March 2021
Thursday, 18 March 2021
খিদে (KHIDE)
খিদে
চাকরি ঘেঁটে লাট,
পকেট গড়ের মাঠ---
রাত্রি হলে শেষ, শুতে যাই
ছারপোকাদের খাট।
নেইকো মাথায় ছাতা,
লিখে বেড়াই যা-তা
খিদে পেলেই, ব্যস্ খেতে পাই
খিচুড়ি এক হাতা।
প্যাঁকাটি হাড়-গোড়,
মুখেই কথার তোড়,
দু-হাত দিয়ে তাও পেতে চাই
লাখ-টাকার এক ভোর !!!!
Subscribe to:
Comments (Atom)

