আপেল - বাহার
আপেল দিলাম উপহারটুকটুকে লাল, সদা-বাহারসুস্বাদেতে ভরুক জীবন,সুন্দর হোক ছন্দ তার ।।
জল
জল চাইছি এক গেলাস,
একটি গেলাস জল চাই
অন্য় কোনো পানীয় চাইনে
বিশুদ্ধ জল....জল নাই ?
আকন্ঠ এই তৃষার মাঝে
দিচ্ছ কেন শেরি-শ্য়াম্পেন?
আমি যা চাই বোঝেন নাকি ?
একটি গেলাস জল আনবেন
প্রবল তৃষায় জল খুঁজছি
চোখের পাতা ভিজে যে তাই
একটি গেলাস জল চেয়েছি
জলের কোনো বিকল্প নাই।
এক খাঁচা পাখি ছিল,
পুষেছিলাম , দানাপানি দিয়ে,
দিনে রাতে ওদের কলকাকলি
মেটাতো আমার ওড়বার সাধ
সুদূর নীল আসমানে ।
ওদের ডানার ঝাপটানিতে
আরো জানান দিতো আমার স্থবিরতা
আমার খোলা খাঁচাতে
আমি তো বন্দী ওদের চেয়ে বেশি !
তাই খুলে দিলাম খাঁচা ,
উড়ে গেল যতেক শতেক পাখি
রইল পড়ে একলা খাঁচা টুকু
দুহাত মেলে
আলিঙ্গনের বিফল প্রচেষ্টায়
পাতাকে বলেছি ' ঝরো '...
' এখনো সময় হয়নি আমার
বলেছে পত্রালিকা ।
'তাহলে জ্বলেই মরো,
তোমার জন্য আছে লেলিহান
ঘোর দাবানল - শিখা !'