Subscribe in a reader GAN KOBITA NATOK

Thursday, 5 May 2016

বেঘর-বিকেল BEGHAR-BIKEL

বিদায় BIDAY


খাতা KHATA


দূর DUR

তুমি অনেক দূরের জানলা থেকে
আমাকে দাও বিদায়ের হাতছানি -----
আলোটুকুও জ্বলল না আর রাতে -----

দিনের আলো,  
রোদের হাসি 
অনেক দূরে রেখে--------

চলে গেলাম দুরের থেকে দূরে  
তোমায় ছেড়ে নিরুদ্দেশের পথে  ------

Tuesday, 3 May 2016

ফ্রেম FRAME






এ তো সেই প্রেম নয়, ফ্রেমে বাঁধা যাবে, 
            দেওয়ালে টাঙিয়ে যাবে রাখা ... 
এ তো শুধু হাসি আর ভালোবাসাবাসি 
            শুধু পথটুকু আকাবাঁকা।

Monday, 2 May 2016

মানিপ্লান্ট MONEYPLANT


মানিপ্লান্ট MONEYPLANT


কোনো উষ্ণতার সঙ্কেত নেই যেখানে
নেই কোনো  শীতলতার  অবকাশ
হাসি নেই,----কান্নাও ----
আছে প্রবল বেদনা ক্ষুধার ----- তৃষ্ণার----
সবুজ কি নেই? তাও আছে
জীবন বেষ্টন করে, প্রাণপণে ----
শরীরে আলো মেখে নেবার ----
প্রয়াসী এক অবুঝ উদ্ভিদ...
অভাবির ঘরে কেন এ প্রাণের জিদ?

পাতায়-পাতায় প্রতিশ্রুতি ,
আরও প্রাণ, আরও গতি
হায়, যদি জীবন হত এত গতিময়
প্রাণবায়ু বাঁচত বেষ্টন করে তার আশ্রয় ।

দুমুঠো চালের জন্য এত হাহাকার,
ভাঁড়ার কেবলই বাড়ন্ত যার
কেবল জল ও আলোর রসদে
তার ঘর ভরে লতিয়ে চলেছে
পাতায়-পাতা, সবুজে - সবুজ
বড়ই  অবুঝ এ উদ্ভিদ ----
অভাবির ঘরে কেন এ প্রাণের জিদ?

Sunday, 1 May 2016

আয়না AYNA


তুমি আমার দুচোখে 
আয়নায় নিজেকে অনবদ্য  দেখো 
আমি দেখি সারি সারি গাড়ির মিছিল 
তোমার রেশমি শাড়ির সিগনালে  আটকে 
অপেক্ষায়  আছে,.....
লাল, নীল বাতির ঝলক -----

একটি গরিব মানুষ্ 
নিজের হাতে নৌকো বানিয়ে 
এগিয়ে দিচ্ছে 
তোমাকে আরো গরবিনী করে 
তোলার  জন্য ---------
তোমার নখ- রঞ্জনী আরো সিগনাল হয়ে 
তীব্র হচ্ছে অধীর বাসের হর্ন  ----
আমি আরো অনবদ্য দেখি 
দেমাকি তোমায়। ..
ইউমী আমার দুচোখে 
ঝাপসা আয়না ভেঙ্গে চুরচুর -----