Subscribe in a reader GAN KOBITA NATOK

Wednesday, 20 July 2022

সন্ধান

 তোমাদের ঐ খিড়কি দোরের ধারে

কী এক মূর্তি দেখেছিলাম

সেদিন থেকে সারাজনম 


সেই মূরতি চলছি খুঁজে

বেহেস্ত-জাহান্নম...

বেহেস্ত-জাহান্নম ...

Tuesday, 10 May 2022

সবুজ (SOBUJ)

সবুজ

সবুজ, তবু অবুঝ তো নই
বয়স কি আর অল্প?
লিখতে গেলে বই হয়ে যায়
এই জীবনের গল্প
ওঠানামার সিঁড়ি বেয়ে
পা ওঠে আর নামে
খেরোখাতায় লেখা তো নেই
শেষকথা চার ধামে।।
এই জীবনে পৃথিবীটা
ভালোবাসার ঠাঁই
মন চায় না আজও তবু
তোমায় ছেড়ে যাই। 

Thursday, 14 April 2022

অনুরোধ (ONURODH)

ফুলটি আমি তুলিনি আদৌ খোপায় পরব বলে

চোখেতে এটেছি পুরু সানগ্লাস কাজলের দাগ তুলে ..]]]

Sunday, 5 December 2021

বন্দী

উড়ে যাবো তোর  ডানাতে  ভর করে

পাখি তুই  কেমন আছিস পিঞ্জরে ?

ভালো নেই, ভালো নেই রে  সখী,

কেবলি উড়তে যে মন চায় 

ছিলাম নীলাকাশে এক পাখি

আজ গরাদের ওপারে দিন যায়

Wednesday, 31 March 2021

কাঁটা (KNATA)

 কাঁটা


‘ তুই যদি হোস্ ভালমানুষের পো,
কাঁটাখান খেয়ে মাছখান আমার জন্যে থো’
একথাটা কি আমি তোমায় বলতে পারি?
বলতে পারি ,
‘গোলাপের  কাঁটাটুকু বুকে রেখে ফুলটি আমায় দাও’?
জানিনা।
সারাজীবন কাঁটার ঘায়ে হৃদয়
অশ্রু হয়ে রক্ত ঝরিয়ে গেছে ----
ছায়ার স্বপ্ন বুকে টেনে রৌদ্রের তাপ শুকিয়ে দিয়েছে ঘাম, -----
আপাতত এই জন্মের দিব্বি খেয়ে
জীবনজোড়া যতেক কাঁটা একাই বুকে নিলাম।

Tuesday, 30 March 2021

গলাবন্ধের দাগ (GOLABONDHER DAAG)

 গলাবন্ধের দাগ


তোমার পোষা সারমেয়

গলায় দ্যাখো গলাবন্ধের দাগ

সে যেখানে যায় ,

তোমার হাতে থাকে তার

লাগাম-টানার রাশ

ওই লাগামই কি

তোমাকে তার

ভালোবাসার লক্ষ্মণরেখা?

কখনো তার চোখের ভেতর
অবগাহন করেছো কি?
খুঁজে পাবে ভালোবাসার
গহন অলিন্দ -----
কৃতজ্ঞতায় মাখা ।।

Monday, 22 March 2021

বধূ (BODHU)

 

কম্পমান অধর লালিমা ভুলেছিল
অঞ্জন ভুলেছিল আঁখি 
বিদায় -লগনে ভেবেছিল হিয়া
'এতো প্রেম কোথা রাখি?'