Subscribe in a reader GAN KOBITA NATOK

Sunday, 19 January 2014

SOHAG সোহাগ

সোহাগ



ছিল কুঁড়েঘর, ছিল প্রাসাদ,

ছিল বিন্দাসপুর খোলা জানালা

জানলা তো নয়, ভাঙা আয়না

আধেক মুখ দেখতাম সকালে,

আধেক মুখ রাতে।


আয়নায় লেগে গেছে  সোহাগের দাগ

এ আমার দ্বিতীয় প্রতিফলন

তার নাম শুধোইনি কোনোদিন।

যদি নিজে এসে সে ধরা দেয়

বিন্দাসপুর জানালা তার জন্য

অবারিত দ্বার ......
 

Friday, 17 January 2014

SAT KODOM সাতকদম


সাতকদম
টলমল পায়ে যখন প্রথম হাঁটলাম
আমার সাথে দুকদম হাঁটলেন মা
আমার সাথে চারকদম হাঁটলেন বাবা।
সেই ছ‘কদম সাতকদম হলো আর একজনের পায়ে
সে তুমি, সে-ই তুমি।
খোড়ো ছাল, মাটির ঘর,
আলপনাতে লখী-মা,
না-পাওয়া চোখেও হাসি  খেলে
এ সুখ কোথাও মেলে না।


Saturday, 10 August 2013

POSHYO পোষ্য

পোষ্য

নেইকো কোনোই পোষ্য আমার
কুকুর কিংবা মেকুর ---
ডেকচি ভরা দুধের মালাই
সাবড়ে তুলি ঢেঁকুর
চোর আসেনা, নেই তো কিছুই
হিরে মানিক চূনী
ইধার কা মাল উধার করে
চকচকে নোট গুনি 

BIYE বিয়ে


বিয়ে
আগুন –আগুন,
      ছেলেখেলা
মনগড়া সংসার
হাতা বেড়ি খুন্তি কড়াই
লোহা বটির ধার
আয় না খেলি তুই আমি
আর
ভয় ভাবনা ভাব
তুই না হলে ছাঁদনাতলায় কি হবে আর লাভ
খেলতে এসে মালাবদল
 টোপর মাথায় দিয়ে
সারাজীবন গাঁটছড়াতে
আড়ি-ভাবের বিয়ে

Sunday, 21 July 2013

Bhalobasa ভালোবাসা

ভালোবাসা

তোমার সাথে ঘর বেঁধেছি
বেদের বাসা
তার কোনেতে লুকিয়ে আছে অনেক আশা
ধুলোবালি, পোকামাকড়
ফাটা বালিশ, লেপের আদর
এসব কেবল তোমার আমার ভালোবাসা
নাই- বা হোলো এ ঘর মোদের
ভা্লো বাসা
কোনে কোনে লুকিয়ে আছে
অনেক আশা

Friday, 25 January 2013

SONGKIRTON সংকীর্তন


সংকীর্তন

ওই পূবপারের মাঠে হরিসংকীর্তনে
একদিন যেও কিন্তু!
বলেছিল আঁচলে মুখ ঢেকে ।
গিয়েছিলাম।
 দেখলাম আমার মতো কয়েকজন
কেউ নাচে , কেউ হাসে , গান গায় ------
কেউ উদ্বাহু  হয়ে নৃত্য করে , বুক ভেসে যায়,
তবে তারা কেউ কেউ আমার মতো না- ও বটে
                         সকলের কি আর অতলের সাক্ষাৎ ঘটে?  

Sunday, 13 January 2013

KALU -KOTHA KOLI কালু – কথাকলি



কালু কথাকলি


হ্যালো, আমি মিস্টার কালু। ভুতু , ছাগলু ,ন্যাওটা সবাই আমার দলে। কিন্তু লাহিড়ী মাসী বিস্কুট দিলে আমি একাই সবটা মেরে দি ন্যাওটার দল ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে।আসলে লাহিড়ি - গিন্নি আমায় দুচোখে দেখতে পারেনা বিস্কুট গুলো মোটেও আমায় দেয় না, ন্যাওটার জন্যে আনে আর আমি খেয়ে ফেল্লে  দাঁত কিড়মিড় করে। ছাগলু আবার বিস্কুট টিস্কুট বেশি পছন্দ করে না দুবেলা ভাত মাছ খায়। ন্যাওটা লাহিড়ীগিন্নির খুব আদরের কিনা ... সে পারলে মাসির বাড়িতেই থাকে। ন্যাওটার ছেলের নাম ন্যাদোশ... সেও মাসিমার খুব পছন্দের। আমাকে উনি দুচোক্ষে দেখতে পারেন না তো ... তাই আমায় বিস্কুটও দেন না।
আমি তো কেড়ে খাই। কেড়ে খাওয়াই তো জগতের নিয়ম। ন্যাওটা আবার একটু পোষা টাইপের তো তাই কেড়ে খেতে শেখেনি। যাকগে আমি একটু একটু করে ওকে সব শিখিয়ে দেব। কেমন?
 ভুতুর আবার বেরালদের সঙ্গে ভীষণ ঝগড়া। আধলা বলে বেড়ালটাকে বৃষ্টির সময় এমন তাড়া করল যে দুজনেই কাদার  মধ্যে ধপাস!
যাইহোক এই হল আমাদের ফুটবল টিম। ওদের নিয়ে একদিন তোমার বাড়ি যাব। বাড়িতে থেকো কিন্তু সেদিন কেমন?